সরকার শ্রমিকবান্ধব পরিবেশ ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী
Led Bottom Ad

সরকার শ্রমিকবান্ধব পরিবেশ ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী

প্রথম ডেস্ক

২৫/০৫/২০২৬ ১৮:০৪:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।


আজ সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।


মন্ত্রী জানান, দেশের শ্রম আইনকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে সংশোধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, যা শ্রমিকদের সার্বিক অধিকার রক্ষায় বড় ভূমিকা রাখবে।


   

মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা কিংবা কর্মস্থলে হতাহতের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারের আর্থিক সহায়তার আওতায় আনার বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মেডিকেল সনদসহ তালিকা প্রণয়নের কাজ করবেন বলে মন্ত্রী জানান।


অনুষ্ঠানে প্রবাসে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, “সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা প্রতারকদের কোনো ছাড় দেওয়া হবে না। এই চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।”

২০১ পরিবারে সাড়ে ৬৩ লাখ টাকার চেক বিতরণ


আজকের এই বিশেষ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরিবার ভেদে আর্থিক অবস্থার তারতম্য অনুযায়ী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এই সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।


অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad