শিশুদের ডিজিটাল আসক্তি রোধ ও সচেতনতায় সিলেটে দুই দিনব্যাপী স্কুল ক্যাম্পেইন

শিশুদের ডিজিটাল আসক্তি রোধ ও সচেতনতায় সিলেটে দুই দিনব্যাপী স্কুল ক্যাম্পেইন

প্রথম ডেস্ক

০৪/১১/২০২৬ ১৬:৪৯:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিশুদের মানসিক বিকাশ সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অতিরিক্ত মোবাইল ও ডিজিটাল স্ক্রিন টাইম আসক্তি রোধের লক্ষ্য নিয়ে সিলেটে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ব্যতিক্রমী স্কুল ক্যাম্পেইন। ‘রিফাত’স সোশ্যাল স্টুডিও’ (Rifat's Social Studio)-এর আয়োজনে এবং ‘মুনড্রপ ফিল্মস প্রডাকশন হাউস অ্যান্ড মিডিয়া স্কুল’-এর সার্বিক সহযোগিতায় নগরের স্বনামধন্য ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“গল্প কথায় শিখবো, শেখাবো”—এই উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৪ নভেম্বর) শেষ হয় দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাজানো এই সচেতনতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন ‘এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর বিশিষ্ট পরামর্শদাতা এবং রিফাত’স সোশ্যাল স্টুডিও-এর প্রতিষ্ঠাতা রিফাত আরা রিফা। নিজের বহুল আলোচিত দর্শন “Mutual understanding is power” (পারস্পরিক বোঝাপড়াই শক্তি)-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “পারিবারিক ও সামাজিক নানা অসংগতি দূর করে আমাদের আগামী প্রজন্মকে সব ধরনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে ২০২৩ সাল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা এই যাত্রা চালিয়ে আসছি। শিশুদের মনস্তাত্ত্বিক সুরক্ষা ও সঠিক দিকনির্দেশনা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

ক্যাম্পেইনে বিশেষ ট্রেইনার ও ‘গেস্ট স্পিকার’ হিসেবে শিক্ষণীয় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন ‘সুন্দরম’-এর সিলেট বিভাগীয় প্রশিক্ষক ও কো-অর্ডিনেটর এমএসএ মাসুম খান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও জুনিয়র ক্যাম্পাস ইনচার্জ তাহমিনা খানম।

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে 'রিফাত’স সোশ্যাল স্টুডিও'-এর পক্ষ থেকে বিশেষ প্রশংসাপত্র (Certificate of Appreciation) প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শ্রেণি শিক্ষক হাবিবা সুলতানা, অপরাজিতা কর, জুবাইরা জাহান, শাহেনা আক্তার পারুল এবং মলি দাস। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের নিবিড় ও দিকনির্দেশনামূলক উদ্যোগ কোমলমতি শিশুদের সঠিক ও সুস্থ মানসিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এমএসএ মাসুম খান/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad