ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সং/ঘ/র্ষ,আহত অর্ধ শতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।এতে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতা পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন প্রথম সিলেটকে জানান, গতকাল মঙ্গলবার ফুটবল খেলার জয় পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন আইন বহির্ভূত ভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংবাদ প্রতিবেদন
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: