দিরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি বসত ঘরের পরিবারের মধ্যে সহায়তা

দিরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি বসত ঘরের পরিবারের মধ্যে সহায়তা

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৪/১১/২০২৬ ১৪:৫০:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় প্রতিটি পরিবারকে নগদ অর্থ, শুকনো খাবার, ও কাপড় সামগ্রী বিতরণ করা হয়। 

আজ বুধবার (৪ নভেম্বর) উপজেলা স্থানীয় খাদ্য গুদামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বেসরকারি সংস্থ্যা ব্যাক কর্তৃক ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মধ্যে আট হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, সুনামগঞ্জ জেলা ক্রীড়াদলের সদস্য আলেক উদ্দিন প্রমুখ। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থরা স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উৎফুল্ল হতে দেখা যায় তাদের। 

উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।                                                                                                                                                                                                                                                                                                       

সুহানুর রহমান সুমন / নীরব চাকলাদার/ প্রসি -২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad