সুনামগঞ্জে প্রতারণার চেষ্টায় হাতেনাতে ধরা পড়লো ২ পাকিস্তানি

সুনামগঞ্জে প্রতারণার চেষ্টায় হাতেনাতে ধরা পড়লো ২ পাকিস্তানি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/১১/২০২৬ ১০:৫১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে বিকাশে টাকা লেনদেনের সুযোগ নিয়ে অভিনব উপায়ে প্রতারণার চেষ্টার অভিযোগে দুই পাকিস্তানি নাগরিককে হাতেনাতে আটক করেছেন এক স্থানীয় ব্যবসায়ী। পরবর্তীতে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তারা ঘটনাস্থল থেকে ছাড়া পেয়ে চলে যান।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাগলাবাজারের ‘পৌষী টেলিকম’ নামের একটি বিকাশের দোকানে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উক্ত দুই ব্যক্তি দোকানে এসে উর্দু ভাষায় দোকান মালিকের সঙ্গে কথাবাতার্ শুরু করেন। আলাপের একপর্যায়ে তাঁরা বাংলাদেশে বিকাশে টাকা লেনদেনের নিয়মকানুন জানতে চান এবং দেখার নাম করে দোকানমালিকের কাছ থেকে ১ হাজার টাকা ও ৫০০ টাকার নোটের দুটি বান্ডিল হাতে নেন।

বান্ডিল হাতে নেওয়ার পর চতুরতার সঙ্গে সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিজেদের পকেটে ঢোকানোর চেষ্টা করলে দোকানমালিকের বিষয়টি নিয়ে গভীর সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে তিনি বান্ডিলে থাকা টাকা গুনে দেখেন যে সেখানে নির্ধারিত পরিমাণের চেয়ে টাকা কম রয়েছে। জালিয়াতির বিষয়টি পরিষ্কার বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুই ব্যক্তিকে ধরে ফেলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের দাবি, আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে। তবে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতা ও সমঝোতায় তারা স্থান ত্যাগ করার সুযোগ পান।

এই বিষয়ে যোগাযোগ করা হলে শান্তিগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগ সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত অবহিত নয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad