বাংলাদেশিসহ ১৮২ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৮২ প্রবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রথম ডেস্ক

০৪/১১/২০২৬ ১২:৩৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৮২ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে অক্টোবর মাসের শেষ সপ্তাহে ৯টি দেশের এসব প্রবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, নিজ দেশে ফেরত পাঠানো ১৮২ জন আটক ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার ৮৫ জন নাগরিক। এ ছাড়া বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারতের ৩ জন, থাইল্যান্ডের ৩ জন, কম্বোডিয়ার ৩ জন, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের ১ জন নাগরিক রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে তাঁদের নিজ নিজ দেশে পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের অধিকাংশের সঙ্গে বৈধ পাসপোর্ট থাকলেও যাঁদের কোনো ভ্রমণ নথি ছিল না, সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তাঁদের জরুরি ভ্রমণ নথি (ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট) সংগ্রহ করে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে নির্দিষ্ট মেয়াদের মধ্যে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে একটি বিশেষ সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে। সেখান থেকে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই বিমানের টিকিট ক্রয়সহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সেবা নেওয়ার সুবিধা রয়েছে। এসংক্রান্ত তথ্যের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর সংশ্লিষ্ট রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের নম্বরে যোগাযোগ অথবা অনলাইন সার্ভিসের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad