নিউজার্সিতে সংসদীয় হুইপ জি কে গউছকে বিএনপির ফুলেল শুভেচ্ছা

নিউজার্সিতে সংসদীয় হুইপ জি কে গউছকে বিএনপির ফুলেল শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৬/১০/২০২৬ ১২:৩৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ জালালাবাদ ভবনে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ।

নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় জালালাবাদ ভবন মিলনায়তনে (৩৬-০৭ ৩১তম স্ট্রিট, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক ১১১০৬) 'জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক' এই সুধী ও মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হুইপ আলহাজ্ব জি কে গউছ।

অনুষ্ঠান চলাকালে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু।

শুভেচ্ছা বিনিময়কালে হোসেন পাঠান বাচ্চু বলেন, "প্রবাসে থেকেও আমরা সর্বদাই প্রিয় জন্মভূমির সার্বিক উন্নতি ও গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ রয়েছি। মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ ভাইয়ের আগমন আমাদের প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জোগাবে। প্রবাসে সিলেটি কমিউনিটিসহ সমগ্র বাংলাদেশি প্রবাসীদের স্বার্থরক্ষা ও দেশের অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখতে আমরা সর্বদা প্রস্তুত।"

এ সময় বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর সভাপতি সৈয়দ জুবায়ের আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ প্রবাসীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন এবং দেশের সার্বিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad