লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর ২০২৬-এর নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি)-এর সব ধাপ সফলভাবে শেষ করেছেন প্রার্থীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হয়। এতে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। বাছাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বর্তমানে লিখিত পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা।
শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: