দোয়ারাবাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জীবন প্রকল্পের মতবিনিময়

দোয়ারাবাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জীবন প্রকল্পের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/১১/২০২৬ ১৬:৪২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (উপজেলা ডিএমসি) সদস্যদের সঙ্গে জীবন (JIBON) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এফআইভিডিবি (FIVDB) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত। সভার শুরুতে জিবন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহিম সারওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করা, দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতা, কার্যকর যোগাযোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভায় জীবন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad