নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৮/১১/২০২৬ ১৬:৩৮:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (বুধবার, ১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন প্রথম সিলেটকে জানান, রাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। তবে ওই যুবকের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা থাকায় এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad