সিলেটে ১৯ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৮/১১/২০২৬ ১৩:৪১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad