শাহবাগে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর মানববন্ধন ১৩ নভেম্বর

মাজার, মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে

শাহবাগে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর মানববন্ধন ১৩ নভেম্বর

প্রথম ডেস্ক

১১/১১/২০২৬ ১০:২৩:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের বিভিন্ন স্থানে মাজার, মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ধর্মীয় কটূক্তির অভিযোগে হত্যা এবং বিভিন্ন স্থানে মরদেহ তুলে পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিলের ডাক দিয়েছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’। সুফী, সুন্নি, সনাতনী, বৌদ্ধ, খ্রিষ্টান, মাইজভাণ্ডারী, ফকির, বাউলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জোটের বৃহৎ সামাজিক মহাঐক্যের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে।

১৩ নভেম্বর, শুক্রবার বিকেল ৪:০০ ঘটিকায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে (শাহবাগ) এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভের মাধ্যমে তা সমাপ্ত হবে।


আয়োজকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—মাজার, মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধর্মীয় কটূক্তির অভিযোগে সংঘটিত হত্যাকাণ্ডের (রাইস উদ্দিন শামীম, দিপু চন্দ্র দাস, রবীন্দ্র ঋষি, নুরা পাগলা ও সরোয়ার রাজাজীর লাশ তুলে পোড়ানোর ঘটনা) সুষ্ঠু বিচার ও শাস্তি। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিচার এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আট দফা আন্দোলনে কারাবন্দি সকলের অবিলম্বে জামিনে মুক্তি। রংপুরের গণপতি চক্রবর্তী সপরিবারে হত্যার ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত। নাউ মুসলিম ওয়াসেক বিল্লাহ কর্তৃক সনাতন ধর্ম অনুসারী নারীদের সিদুর ও কপালে টিপ পরা নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ। সর্বপ্রকার ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক আগ্রাসনের স্থায়ী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা এবং ২০ নভেম্বরের লঙমার্চ কর্মসূচি।


মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে উক্ত ১০ দফা দাবিতে শহীদ মিনার (গাজীপুর পথসভা) থেকে ভালুকা, ময়মনসিংহ অভিমুখে একটি লঙমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad