মৌলভীবাজারে প্রণোদনার লোভ দেখিয়ে প্রবাসীর সঞ্চয় লুটে নিল প্রতারকচক্র

মৌলভীবাজারে প্রণোদনার লোভ দেখিয়ে প্রবাসীর সঞ্চয় লুটে নিল প্রতারকচক্র

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/১১/২০২৬ ০৮:১৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে সরকারি কৃষি ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় এক কাতার প্রবাসীর কষ্টার্জিত সঞ্চয়ের ৯৮ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে প্রতারকচক্র ভুক্তভোগীর আত্মীয়ের কাছ থেকে ব্যাংক হিসাবের তথ্য ও ওটিপি (OTP) সংগ্রহ করে এই জালিয়াতি করে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ইটা সিংকাপন গ্রামে। ভুক্তভোগী ব্যক্তির নাম মোঃ জুনু মিয়া। তিনি দীর্ঘ চার বছর প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। এই ঘটনায় তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে প্রতারকচক্র নিজেদের ‘মৌলভীবাজার কৃষি অফিস’ থেকে পরিচয় দিয়ে ভুক্তভোগীর মামা ও স্থানীয় মসজিদের ইমাম হাফিজ মোস্তাফিজুর রহমান লেবুকে ফোন করে। তারা জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের ২০ হাজার টাকা কৃষি প্রণোদনা দেওয়া হবে। এজন্য জরুরি ভিত্তিতে প্রাইম ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।

ইমাম হাফিজ মোস্তাফিজুর সরল বিশ্বাসে তার ভাগনা মো. জুনু মিয়ার প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি প্রতারকদের দেন। এরপর প্রতারকরা কৃষি ব্যাংকের ফরম পূরণের কথা বলে মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠায় এবং তা জানতে চায়। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল থেকে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এর মাত্র দুই মিনিটের ব্যবধানে বিকেল ৪টা ৩৯ মিনিটে এবং তার পরবর্তী এক মিনিটে দুই দফায় জুনু মিয়ার হিসাব থেকে মোট ৯৮ হাজার ৫০০ টাকা কেটে নেওয়া হয়।

ভুক্তভোগী মো. জুনু মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, "চার বছর প্রবাসে থেকে জমানো এই টাকাগুলোই ছিল আমার একমাত্র সম্বল। আগামী দিনে বাচ্চাদের খাওয়ানোর মতো একটি টাকাও এখন হাতে নেই।" তিনি প্রশাসনের কাছে দ্রুত এই প্রতারকচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কষ্টের টাকাগুলো উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।

এদিকে, একই কৌশলে এলাকার সায়েদুর রহমান ও ওলিদুর রহমানসহ আরও একাধিক ব্যক্তির মুঠোফোনে কৃষি ভর্তুকির কথা বলে ফোন করার তথ্য পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী প্রাইম ব্যাংকের মৌলভীবাজার শাখার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad