লাখাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সোহাইব হাসান আকন্দের যোগদান
হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন সোহাইব হাসান আকন্দ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের নিকট আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
এর আগে সোহাইব হাসান আকন্দ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি রেকর্ডরুম ও রেভিনিউ মুন্সিখানা শাখার দায়িত্ব পালনের পাশাপাশি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে পদায়ন করে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর ভূমি মন্ত্রণালয় থেকে তাঁকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। সেখান থেকে তিনি লাখাই উপজেলায় তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় নামজারি (মিউটেশন)সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জরুরি সেবা পেতে সাধারণ মানুষের নানা ভোগান্তি পোহাতে হতো। তাঁর এই যোগদানের ফলে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে স্থানীয়রা আশা করছেন।
আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: