দিরাইয়ে বসতঘর থেকে কলেজছাত্রীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

দিরাইয়ে বসতঘর থেকে কলেজছাত্রীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১০/১১/২০২৬ ২০:০১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাইয়ে নিজ ঘরের তীর থেকে তন্নি দাস (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তন্নি দাস চান্দপুর গ্রামের সজল দাসের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তন্নি ঘরের ঠাকুরঘরে পূজা শেষ করেন। এর কিছুক্ষণ পর বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তন্নির মা তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে তন্নিকে ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মায়ের আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তন্নিকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিয়া মানালুল ইসলাম প্রথম সিলেটকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তন্নি দাসের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad