জমির সীমানা বিরোধ নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১১

জমির সীমানা বিরোধ নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১১

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৮/১১/২০২৬ ১৮:৫৩:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার চরনারচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে সনত মজুমদার ও সুশীল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সনত মজুমদারের বাড়িতে কেউ না থাকার সুযোগে সুশীল দাস ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহতরা হলেন পান্ডব মজুমদার (৬৪), জুয়েল মজুমদার (৩২), রাজীব মজুমদার (৩০), হিমেল মজুমদার (২২), প্রভাষিণী মজুমদার (৫৫), নিরাশা মজুমদার (৪০), বাসনা মজুমদার (৪০), সুকুমার দাস (২৯), সুশীল দাস (৫৫) ও প্রণব মজুমদার। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পান্ডব মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুয়েল মজুমদার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad