বিয়ে করে নববধূসহ চীনের জাংলং এখন সুনামগঞ্জের শ্বশুরবাড়িতে

বিয়ে করে নববধূসহ চীনের জাংলং এখন সুনামগঞ্জের শ্বশুরবাড়িতে

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/১১/২০২৬ ১৮:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভৌগোলিক সীমানা পেরিয়ে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন জাংলং নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা পরিচয় ও প্রেমের সম্পর্কের পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তরুণী কুশবু বেগমকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) নববধূকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখেন এই চীনা নাগরিক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে কুশবু বেগমের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িং দম্পতির ছেলে জাংলংয়ের। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই ভার্চ্যুয়াল আলাপচারিতা রূপ নেয় গভীর প্রেমে।

ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতে সম্প্রতি বাংলাদেশে আসেন জাংলং। এরপর গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

রোববার ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও সোমবার রাতে বিষয়টি গ্রামে জানাজানি হয়। ভিনদেশি যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়ের খবরে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার নবদম্পতি বৌলাম গ্রামে পৌঁছালে চীনা জামাইকে একনজর দেখতে বাড়িতে ভিড় জমান উৎসুক প্রতিবেশী ও এলাকাবাসী।

এ বিষয়ে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম জানান, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ের বিষয়টি তিনি জেনেছেন। ভিনদেশি জামাইয়ের আগমনে এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad