মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’ সম্পন্ন

মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’ সম্পন্ন

প্রথম ডেস্ক

২৫/১১/২০২৬ ১৯:৪৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আনন্দ-উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুহিবুর রহমান একাডেমিতে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের ১৬টি শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৪টি শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের সূচনা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে একাডেমির মোট ৩০টি শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পূবালী ব্যাংক পিএলসি, দরগাগেট শাখার ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম ও ব্যাংকটির কর্মকর্তা ডালিয়া আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সমন্বয়কবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকারা।

সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমির বিশাল মাঠ মুখর হয়ে ওঠে। উৎসবকে ঘিরে শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষগুলো সাজিয়ে তোলে বর্ণিল সাজসজ্জায়। তাদের সৃজনশীল চিন্তা, নান্দনিক পরিকল্পনা ও বৈচিত্র্যময় উপস্থাপনায় প্রতিটি শ্রেণিকক্ষ হয়ে ওঠে দৃষ্টিনন্দন। শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা, প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে পুরো একাডেমি প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

আয়োজনজুড়ে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, স্মৃতিময় মুহূর্ত তৈরি এবং নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায় শিক্ষার্থীরা। ফলে বছরজুড়ে শ্রেণিকক্ষের নিয়মিত পাঠদান ও শিক্ষাকার্যক্রমের বাইরে এ আয়োজন তাদের জন্য হয়ে ওঠে আনন্দ ও অভিজ্ঞতা বিনিময়ের এক বিশেষ উপলক্ষ।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত অংশগ্রহণের মানসিকতা জোরদার করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও আয়োজনটি ভূমিকা রেখেছে।

আনন্দ, সৃজনশীলতা, সম্প্রীতি ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে মুহিবুর রহমান একাডেমির দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’-এর।

ই আ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad