লাখাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও সভা: নিরাপদ উৎপাদন ও কসাইখানার তাগিদ

লাখাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহের র‍্যালি ও সভা: নিরাপদ উৎপাদন ও কসাইখানার তাগিদ

নিজস্ব প্রতিনিধি, লাখাই

২৬/১১/২০২৬ ১৯:০৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালির অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম এবং লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. সাইফুল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও তারেক হাসান।‘

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন, বর্তমান অবস্থা এবং নিরাপদ মাংস, ডিম ও দুধ নিশ্চিত করার করণীয় তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও স্থানীয় খামারিরা।বক্তারা বলেন, হাওরবেষ্টিত লাখাই প্রাণিসম্পদ উৎপাদনে সম্ভাবনাময় এলাকা। ডিম, মাংস ও দুধ উৎপাদনে উপজেলাটি নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের কাছাকাছি পৌঁছেছে। একে পুরোপুরি উদ্বৃত্ত উপজেলায় রূপ দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।পাশাপাশি নিরাপদ প্রাণিসম্পদ পণ্য নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বক্তারা। তাঁরা জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যত্রতত্র গড়ে ওঠা পোল্ট্রি খামারগুলো যথাযথ তদারকির আওতায় না থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। 

এ ছাড়া গবাদিপশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য নির্ধারিত কসাইখানা না থাকায় যত্রতত্র পশু জবাই ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির প্রবণতা নিরাপদ মাংস প্রাপ্তিকে হুমকির মুখে ফেলছে।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad