সিলেটে ‘জীবনের পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভা শুক্রবার
‘জীবনের পরিবর্তন: পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর আয়োজনে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর জেল রোডস্থ চেম্বার ভবনের ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে’ এ সভা হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেবেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ এহসান উদ্দিন এবং সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.)।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: