হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু গ্রেপ্তার

ফেসবুক পোস্টের পর

হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/১১/২০২৬ ২০:০৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২২ নভেম্বর) উপজেলার চৈতন্যপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর থানার অন্তর্ভুক্ত কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

​এর আগে এসআই দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে আতাউস সামাদ বাবু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে তিনি লেখেন, "পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। নাম লিখে রাখতেছি।"

​পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া এমন হুমকিমূলক পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad