জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবসহ গ্রেফতার ১
সিলেটের জকিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ শাহরুল আহমদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাহরুল আহমদ মৃত মোঃ আলী হোসেন ও সানুয়ারা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা জকিগঞ্জ থানার পশ্চিম লোহার মহল, চান্দশ্রীকোনা এবং বর্তমান ঠিকানা একই থানার জালালপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ নভেম্বর রাত ৯টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকায় শাহরুল আহমদের বসতবাড়ির দক্ষিণ পাশের কক্ষের ভেতর থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ২২ নভেম্বর তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: