নেপথ্যে তদবিরের অভিযোগ
মৌলভীবাজারে সওজের জমি দখল করে বিলবোর্ড বাণিজ্য
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে একটি বিশাল বাণিজ্যিক বিলবোর্ড বসানো হয়েছে। অনুমতি ছাড়াই স্থাপিত এই বিলবোর্ড থেকে কয়েক লাখ টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, অথচ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
মহাসড়কের ওপর ধাতব ফ্রেম ও নিচে বৈদ্যুতিক লাইন থাকায় ঝড়-তুফানে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা বাইপাস সড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থিত সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের পাশের সরকারি জমিতে উঁচু লোহার খুঁটির ওপর বিলবোর্ডটি নির্মাণ করা হয়েছে। ইউনিলিভারের সানসিল্ক শ্যাম্পুর বিজ্ঞাপনযুক্ত বিলবোর্ডটি রিসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাডের মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছে।
বিলবোর্ডের ধাতব ফ্রেমের একটি অংশ মহাসড়কের ওপর চলে এসেছে এবং ঠিক নিচেই রয়েছে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগ লাইন।ব্যস্ত এই পথ দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস,
স্থানীয়দের দাবি, সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজী লিয়াকত আলী বিলবোর্ডটি স্থাপন করেছেন এবং নেপথ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সহযোগিতা করছেন। বিলবোর্ডটি বহাল রাখতে বিভিন্ন মহলে তদবিরও চালানো হয়েছে।
রিসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাডের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন বলেন, "হাজী সিদ্দেক আলী মার্কেটের সামনের জায়গা থাকায় উনার সাথে কথা বলে বসিয়েছি এবং ভাড়ার টাকা উনাকেই দিচ্ছি। তবে সওজের অনুমতি নেওয়া হয়নি। সওজের সিদ্ধান্ত মেনে প্রয়োজনে আমরা বিলবোর্ড সরিয়ে নেব।
"অভিযোগ প্রসঙ্গে সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাজী লিয়াকত আলী বলেন, "বিএনপির কয়েকজন নেতার অনুরোধে এটা বসিয়েছিলাম। কর্তৃপক্ষ নির্দেশ দিলে সরিয়ে ফেলব। তবে আমি একা নই, অনেকেই এখানে বিলবোর্ড বসিয়েছেন।
"বিলবোর্ড উচ্ছেদের বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, "উনাকে এ সপ্তাহ সময় দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে আমরা সরিয়ে ফেলব।"
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: