ত্যাগী নেতাকর্মীরা যেন বঞ্চিত না হন, হবিগঞ্জে প্রশাসনকে চিফ প্রসিকিউটর

ত্যাগী নেতাকর্মীরা যেন বঞ্চিত না হন, হবিগঞ্জে প্রশাসনকে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২২/১১/২০২৬ ১২:৩০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ সময় তিনি মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) উদ্দেশ করে বলেন, রাজপথের নেতাকর্মীরা যেন কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।

বক্তব্যের একপর্যায়ে স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে জানতে চান, ডিলারশিপ কাদের দেওয়া হয়েছে। এ সময় পাশে থাকা একজন ব্যক্তি জানান, আওয়ামী লীগের একজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটরের এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘আমিন ভাই সত্য কথাই বলেছেন। সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।’

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad