সিলেট নগরবাসীকে ইশতিয়াক আহমেদ সিদ্দিকী’র ঈদ শুভেচ্ছা

সিলেট নগরবাসীকে ইশতিয়াক আহমেদ সিদ্দিকী’র ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৫৬:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহার শুভ লগ্নে সিলেট নগরবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা মূলত চিত্তশুদ্ধি ও পবিত্রতার এক অনন্য সামাজিক উৎসব। তবে আমাদের মনে রাখতে হবে, কোরবানি একটি প্রতীকী ব্যাপার। আমরা কি কেবল কোরবানির সময়েই গরিব-দুঃখী মানুষের আহারের কথা ভাবব, আর বছরের বাকি দিনগুলো ভুলে থাকব? না, তা হতে পারে না। কোরবানির প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন আমরা সারা বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের উপার্জিত হালাল মাল থেকে ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসব।”


তিনি আরও বলেন, “ঈদের নামাজে ধনী-দরিদ্র, রাজা-প্রজা সবাই একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষে মানুষে সব ভেদাভেদ ভুলে যায়। এই উৎসবের লক্ষ্যই হলো সমাজের অসুখী ও বিত্তহীন মানুষের জীবনে সুখের প্রলেপ দেওয়া। আসুন, বিত্তের সাথে চিত্তের মিলন ঘটিয়ে আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করি।”


মানবতার কল্যাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: