সিলেটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

সিলেটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

প্রথম ডেস্ক

৩০/০৫/২০২৬ ১৬:১৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি। আজ শনিবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শ বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি ডা. আশরাফ আলী, আফজাল হোসেন, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: