জৈন্তাপুরে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

জৈন্তাপুরে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

৩০/০৫/২০২৬ ১৭:০৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম সৈয়দ আলী (৬০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসের পেছনে থাকা পথচারী সৈয়দ আলীকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি আটক করেছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: