বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

৩১/০৫/২০২৬ ২৩:৫৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়ায় পেছনে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সাদিকুল ইসলাম রুপক (২৭) খাসাড়িপাড়া এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে। 


রোববার (৩১ মে) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যক্তিগত জীবনে রুপক বিবাহিত এবং তার এক সন্তান রয়েছে।


রুপকের মামাতো ভাই বদরুল ইসলাম জানান, গতকাল বিকালে রুপকের মা-বোন ও স্ত্রী তাদের বাড়ি কোনাগ্রামে যান। রাতে রুপকও যাওয়ার কথা ছিলো। ফোন না ধরায় রোববার তিনটার দিকে বাড়িতে আসেন তার মা স্ত্রী ও বোন। এসে গেটে ডাকাডাকি করেন। এসময় ভেতরে থাকা তালায় লাগানো চাবি নিচে পড়ে যায়। পরে তালা খুলে তারা ঝুলন্ত অবস্থায় রুপককে দেখে স্বজনদের খবর দেন।


স্বজনদের দাবী, পেছনে হাত বাঁধা অবস্থায় কিভাবে সে নিজে ফ্যানের সাথে ঝুলন্ত থাকবে, নিশ্চয় কেউ তাকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে, তারা সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য বের করার দাবী জানান।


খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।


ওসি জানান, পেছনে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানাতে পারবো

ডি আর ডি

মন্তব্য করুন: