জাফলংয়ে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জাফলংয়ে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০১/০৬/২০২৬ ২০:১১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার খ্যাতনামা পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত পর্যটকের নাম ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাহি ও তার বন্ধুদেরসহ ১২ জনের একটি দল চট্টগ্রাম থেকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে রাহিসহ কয়েকজন জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের টানে রাহি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।


এদিকে রাহি নিখোঁজ হওয়ার পর তার সঙ্গীরা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার তৎপরতা চালানোর পর, নিখোঁজ হওয়ার ঠিক দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে রাহির মরদেহ উদ্ধার করা হয়।



ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী প্রথম সিলেটকে জানান, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন: