জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৩/০৬/২০২৬ ২২:৫৬:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার বর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার।


তাঁর এ সাফল্যে শিক্ষাঙ্গন, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষকতা পেশার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।


জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তাঁর আগামী দিনের সাফল্য এবং শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


জানা গেছে, আগামী ৪ জুন ২০২৬ তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।


শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জ উপজেলার জন্য গৌরবের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোহেল রানা/ তাহির আহমদ

মন্তব্য করুন: