যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেলেন সিলেটের ৪ নেতা

উজ্জল, রহিম, মকসুদ ও মাহবুব

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেলেন সিলেটের ৪ নেতা

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৬/২০২৬ ১৪:৪৫:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগের চার জনপ্রিয় যুবনেতা। দলের কেন্দ্রীয় রাজনীতিতে সিলেটের এই চার নেতার অন্তর্ভুক্তিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।


কমিটিতে সিলেট থেকে স্থান পাওয়া চার শীর্ষ নেতা হলেন— সহ-সভাপতি হিসেবে জাকির হোসেন উজ্জ্বল ও রহিম উদ্দীন (যুক্তরাজ্য) এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান।


বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করার কথা জানানো হয়।


কেন্দ্রীয় কমিটিতে সিলেটের শীর্ষ চার নেতা, সহ-সভাপতি: জাকির হোসেন উজ্জল (মূল তালিকার ১৯ নং),সহ-সভাপতি: রহিম উদ্দিন—যুক্তরাজ্য (মূল তালিকার ২৪ নং),সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ মকসুদ আহমদ (মূল তালিকার ৬৪ নং), সহ-সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান (মূল তালিকার ৭৬ নং)।


সিলেটের স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মতে, রাজপথের আন্দোলন-সংগ্রামে এই নেতাদের ত্যাগ ও অবদানের মূল্যায়ন করে তাদের কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এর ফলে সিলেট বিভাগে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।


ঘোষিত এই কমিটিতে আবদুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রেজাউল কবীর পল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ কামরুজ্জামান জুয়েলকে।


মোট ১৫১ সদস্যের এই বিশাল কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদের পাশাপাশি সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ যুবনেতাদের পাশাপাশি প্রবাসী নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।


সিলেটের চার নেতার কেন্দ্রীয় পদপ্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন: