চীন ও তাইওয়ান সফরে যাচ্ছেন জাতীয় পার্টির নেতা সালেহ চৌধুরী

চীন ও তাইওয়ান সফরে যাচ্ছেন জাতীয় পার্টির নেতা সালেহ চৌধুরী

প্রথম ডেস্ক

০৮/০৬/২০২৬ ২২:২৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে চীনের বেইজিং যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ সালেহ চৌধুরী। আজ সোমবার (৮ জুন) রাতে তাঁর সফরসূচির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চীনের সফর শেষে রোটারি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি তাইওয়ানও যাবেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের আন্তর্জাতিক সংগঠন ‘হ্যাপি চীন’-এর আমন্ত্রণে ‘হ্যাপি ওয়ার্ল্ড’-এর প্রেসিডেন্ট হিসেবে অ্যাডভোকেট সালেহ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সফরে যাচ্ছে। প্রতিনিধিদলটি বেইজিংয়ে হ্যাপি চীন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে। বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিশ্ব সুখ, শান্তি ও বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।


সফরকালে বেইজিংয়ে ১০ ও ১১ জুন অনুষ্ঠেয় ‘গ্লোবাল পিস ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন সালেহ চৌধুরী। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিশ্ব শান্তি স্থাপন ও বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এই সম্মেলনে তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বক্তব্যও রাখবেন।


চীনের সফর শেষ করে আগামী ১৩ জুন তাইওয়ানে অনুষ্ঠেয় রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সালেহ চৌধুরী। সফর শেষে আগামী ১৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: