কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার (১৫ জুন) উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে সকাল ১১টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
বিদেশি সংস্থা Center for Natural Resource Studies-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার নৌকা দল অংশগ্রহণ করে। নৌকা বাইচ প্রতিযোগিতায় ফুড়ারপাড়া গ্রামের দল প্রথম স্থান অর্জন করে এবং বর্ণি গ্রামের দল দ্বিতীয় স্থান লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, ওসি (তদন্ত) সুজন কর্মকার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, আব্দুল হক সরকার, ইউপি সদস্য ইমাম উদ্দিন এবং কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ শ্রমিক দলের সভাপতি আবুল বাসার বাদশা, সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন, ছাত্রনেতা শাহজাহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সোহেল রানা / তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: