ভূমিকম্পে কাপলো সিলেট, উৎপত্তিস্থল ছাতকে
সিলেট নগরী ও আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্পে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পান নগরবাসী। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক। আকস্মিক এই কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে নগরীর বিভিন্ন স্থানে অনেকে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: