ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
Led Bottom Ad

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রথম ডেস্ক

২২/১০/২০২৫ ১৩:১০:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৭) নিহত হয়েছেন।  এ ঘটনায় প্রাইভেট গাড়ির চালক নুরুজ্জান আবু (৩০) আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদরের নীলপুর গ্রামের আলম আলীর ছেলে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টায় ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। 


দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানায়, আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন। এছাড়া কার চালক নুরুজ্জান মাথায় সামান্য আঘাতের ফলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানায়, ফেঞ্চুগঞ্জের ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেনের মৃত্যু হয়। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় কর্মরত ছিলেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad