শাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-তে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। প্রশাসন মৌখিক আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার আমরা টালবাহানা মেনে নেব না।”
এ সময় তারা স্লোগান দেন— “শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন”, “শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”, “শাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না” ইত্যাদি।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। কিন্তু সময়সীমা পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
শিক্ষার্থীদের দাবি— দ্রুত শাকসু নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা না করলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: