সিলেট অনলাইন প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাতে উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদ
সিলেট অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের এক সৌজন্য সাক্ষাত বুধবার ক্লাবের ড.রাগিব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার পরিচালনা পর্ষদকে স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাতকালে উইমেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা নির্বাচনকালীন গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশের জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মধ্য দিয়ে উইমেন চেম্বারের পরিচালনা পরিষদের সাথে সংবাদকর্মীদের একটি সেতুবন্ধন স্থাপন হলো। তিনি বলেন, উইমেন চেম্বার মূলত নারী ব্যবসায়ীদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই পরিষদ নারীদের ব্যবসায়ীক কার্যক্রমে উদ্ধুদ্ধ করণের লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রশিক্ষন ও সেমিনারের আয়োজন করে। এর পেছনে লক্ষ্য থাকে, নারীদের উদ্যোক্তা সৃষ্টি করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। সেটা বিগত দিনে কতোটুকু হয়েছে, সেটি বিবেচনায় না রেখে বরং বর্তমান পরিষদ আগামীতে কতোটুকু ভূমিকা পালন করতে পারে, সেটিই হবে আগামীর আলোচ্য বিষয়। তিনি বলেন, দুই বছরে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে-এমনটি আশা করা ঠিক নয়। তবে বর্তমান পরিষদ নারী উদ্যো্ক্তা ও ব্যবসায়ী তৈরিকরণে নিজস্ব একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে। এই কর্মপরিকল্পনা হবে-সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য মাইলফলক। তিনি উইমেন চেম্বারের লক্ষ্য পূরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের অব্যাহত সহরেযাগীতা কামনা করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদে হেলাল বলেন, দেশের জনগোষ্ঠীর সিংহভাগ নারী।নারীদের অংশগ্রহণ ব্যাতিত দেশ ও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। তিনি বলেন, সন্তানদের বেড়ে উঠা,তাদেরকে পরিচর্যা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্তও নারীদের ভূমিকা আছে।নারীরা সংগ্রাম করে সমাজের জন্য,মানুষের জন্য।তিনি সিলেট উইমেন্স চেম্বারের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,সিলেটের ব্যবসা বাণিজ্যের প্রসারে আপনাদের সাথে সিলেট অনলাইন প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার বলেন, নতুন উদ্যোক্তা তৈরিতে সিলেট উইমেন্স চেম্বারকর এগিয়ে আসতে হবে। তৃণমূলের নারীরা যাতে সহজে ব্যবসায়ী হয়ে স্বাবলম্বী হতে পারে সেদিকে দৃষ্টি দেয়া প্রয়োজন।
সৌজন্য সাক্ষাতকালে উইমেন চেম্বারের পরিচালক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী,পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,পরিচালক রেহানা আফরোজ খান,পরিচালক রেহানা ফারুক শিরীন,,পরিচালক আসমাউল হাসনা খান,পরিচালক তাহমিনা হাসান চৌধুরী ও পরিচালক শাহানা আক্তার।
অনলাইন প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কার্যকরী পরিষদের সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো: আব্দুল হাছিব, দেবব্রত রায় দিপন, আবদুল হান্নান,ফারুক মিয়া ফারুক, সোহেল আহমদ,নাহিদ আহমদ প্রমুখ।
Sylhet Women’s Chamber of Commerce Board Holds Courtesy Visit to Sylhet Online Press Club
A courtesy meeting between the Board of Directors of the Sylhet Women’s Chamber of Commerce and Industry and the journalists of Sylhet Online Press Club was held on Wednesday at the Dr. Ragib Ali Auditorium of the club. Club President Golzar Ahmad Helal and General Secretary M. Saifur Rahman Talukdar welcomed the board.
During the meeting, Women’s Chamber President Lubana Yasmin Shampa expressed gratitude to Sylhet Online Press Club for their responsible reporting during the election period. She stated that the event helped build a bridge between the chamber’s board and the journalists. She emphasized that the Women’s Chamber is primarily a non-political platform for women entrepreneurs. The board organizes various training sessions and seminars to encourage women’s business activities, aiming to nurture women as self-reliant entrepreneurs.
Shampa added that the focus should not be on how much was achieved in the past, but rather on the board’s potential role in the future. She noted that expecting a revolutionary change in just two years is unrealistic. However, the current board has developed a work plan to foster women entrepreneurs and business leaders in Sylhet, which will serve as a milestone for women’s empowerment. She also expressed hope for continued cooperation from Sylhet Online Press Club in achieving the chamber’s goals.
Golzar Ahmad Helal, President of Sylhet Online Press Club, remarked that women constitute the majority of the population and that the country’s development and prosperity are impossible without their participation. He highlighted women’s role in all aspects of society—from raising children to governance—and congratulated the Sylhet Women’s Chamber leadership. He assured that the press club would work in unity with the chamber to promote business and trade in Sylhet.
General Secretary M. Saifur Talukdar stated that the Women’s Chamber must take the lead in creating new entrepreneurs and focus on helping grassroots women become independent business owners.
Directors of the Women’s Chamber who attended and spoke included Saima Sultana Chowdhury, Zakira Fatema Limi Chowdhury, Rehana Afroze Khan, Rehana Faruk Shirin, Asmaul Hasna Khan, Tahmina Hasan Chowdhury, and Shahana Akter.
Representatives of the Online Press Club present included Vice President Zahirul Islam Mishu, Joint General Secretary Masud Ahmad Rony, and Executive Committee members Shahidur Rahman Jewel, Md. Abdul Hashib, Debbrata Roy Dipon, Abdul Hannan, Faruk Mia Faruk, Sohel Ahmad, Nahid Ahmad, among others.
তাহির আহমদ
মন্তব্য করুন: