কোম্পা্নীগঞ্জে স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার
সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারি হাইকমিশনার টি. হ্যাংসিং বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ী এবং পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশের সরকারের উচুপর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। যথা সময়েই সকল সমস্যা ও জটিলতা নিরসন করে উভয় দেশের মানুষের ভিসা প্রাপ্তি সহজিকরণের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সহজতর হবে। টি. হ্যাংসিং আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শন করেন।
এ উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতি কর্তৃক তার সন্মানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ভোলাগঞ্জকে এই অঞ্চলে ভবিষ্যৎ ব্যবসা ও পর্যটনের প্রাণ উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়নের ধারা আরও শাণিত হবে।
ভোলাগঞ্জ স্থলবন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন - ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, আবুল ফজল, শাহনেওয়াজ লিটন, আকদ্দস আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাওসার আহমেদ, সাজ্জাদ হোসেন দুদু, আবদুর রহমান, আতাউর রহমান, সুন্দর আলী, আবদুল মতিন ভেড়াই, ইসমাইল হোসেন, সোহান আহমদ, মনির উদ্দিন, জাকারিয়া প্রমুখ। মত বিনিময় শেষে ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।
Indian Deputy High Commissioner Visits Land Port and Customs in Companiganj
Companiganj, Sylhet: T. Hansing, the Deputy High Commissioner of India stationed in Sylhet, stated that the Government of India is working sincerely to resolve visa-related difficulties for Bangladeshi businesspeople and tourists. Both governments are actively addressing the issue at high levels, and in due course, all problems and complexities are expected to be resolved, facilitating smoother visa access for citizens of both countries.
On Thursday, October 23, T. Hansing visited the Bholaganj Land Port and Customs in Companiganj, Sylhet.
During a discussion meeting organized in his honor by the Bholaganj Limestone Importers Association, he highlighted the potential of Bholaganj as a future hub for business and tourism in the region. He further emphasized that with proper planning and coordinated efforts, the overall economic and environmental development of the area can be significantly enhanced.
The exchange meeting at the Bholaganj Land Port auditorium was presided over by Bashir Ahmed, Acting President of the Bholaganj Limestone Importers Association, and moderated by Shabbir Ahmed, former president of the Companiganj Press Club. Other speakers included: Nazrul Islam (Secretary, Bholaganj Limestone Importers Association), Abdul Hashib, Akhtaruzzaman Noman, Abdus Salam Babul, Akbar Redwan Mona (Joint Secretary, Companiganj Press Club), Faruk Ahmed (Library & Publication Secretary), Abul Fazal, Shahnewaz Liton, Akdas Ali, Nurul Islam, Sirajul Islam, Kawsar Ahmed, Sajjad Hossain Dudu, Abdur Rahman, Ataur Rahman, Sundar Ali, Abdul Matin Bherai, Ismail Hossain, Sohan Ahmed, Monir Uddin, Zakaria, among others.
Following the discussion, Deputy High Commissioner T. Hansing inspected the Bholaganj Land Port area as well as the nearby Sadapathor tourism area, further exploring the region’s potential for trade and tourism development.
তাহির আহমদ
মন্তব্য করুন: