গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
Led Bottom Ad

গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

২৩/১০/২০২৫ ১৭:০০:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জে ফাহিম হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম,  সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 


অভিযোগপত্রে জানা যায়– গত ১মে ২০২৫ ইং তারিখে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাই ফাহিমকে উপার্যুপরি ছুরিকাঘাতে আহত করে। এসময় স্থানীয়রা তাকে গোলাপগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফাহিমের অবস্থা আশংকাজনক থাকায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তাররা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। গত  ১ মে ২০১৫খ্রিঃ তারিখ সকাল ৮টায় চিকিৎসাধীন অব্স্থায় ফাহিম আহমদ মৃত্যু বরণ করে।


এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ,পিপিএম  মামলাটির- আসামী উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের বারকোট এলাকার জিলাল উদ্দিনের ছেলে সাঈদ আহমদ (২৩), মাহিদ আহমদ (১৯) এবং স্ত্রী কুলসুমা বেগম (৪৬) কে ব্রাক্ষ্মণবাড়ীয়া সদর থানা এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। কারাগারে থাকা তিন আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 


এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্ল্যা বলেন,  ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে।আশা করি হত্যা মামলার স্বজনরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাবেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad