থিয়েটার মুরারিচাঁদের তিন দিনব্যাপী কর্মশালার সনদপত্র প্রদান অনুষ্ঠিত
Led Bottom Ad

থিয়েটার মুরারিচাঁদের তিন দিনব্যাপী কর্মশালার সনদপত্র প্রদান অনুষ্ঠিত

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১০/২০২৫ ১৯:৩৮:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নাটক, উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, সঙ্গীত ও নৃত্য—শিল্পের এই বৈচিত্র্যময় শাখাগুলোকে কেন্দ্র করে থিয়েটার মুরারিচাঁদ আয়োজিত তিন দিনব্যাপী সৃজনশীল কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ গিয়াস উদ্দিন, থিয়েটার মুরারিচাঁদের সাবেক উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তৌফিক এজদানি চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন, এবং নাট্যকার ও নাট্যনির্দেশক মোস্তাক আহমেদ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, শুদ্ধ উচ্চারণ, নাট্যচর্চা ও সৃজনশীল বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রাণবন্ত কর্মশালার সফল পরিসমাপ্তি ঘটে।


Certificate Distribution Marks the Conclusion of Theater Murarichand’s Three-Day Creative Workshop

Sylhet, Bangladesh: The three-day creative workshop organized by Theater Murarichand, focusing on diverse art forms such as drama, pronunciation, recitation, television presentation, music, and dance, concluded with a lively closing ceremony and certificate distribution.

The event was attended by Professor Md. Akmal Hossain, the honorable Vice Principal of Murarichand College, as the chief guest. Special guests included Professor Muhammad Gias Uddin, Secretary of the Teachers’ Association; Professor Taufiq Ejdhani Chowdhury, former advisor of Theater Murarichand and Head of the Physics Department; Professor Panna Basu, Head of the Bengali Department and in-charge teacher of Theater Murarichand; Associate Professor Md. Jamal Uddin of the Political Science Department; and playwright and director Mostak Ahmed.

In their speeches, the guests encouraged students to pay more attention to cultural practice, proper pronunciation, theatrical activities, and creative development. The ceremony was presided over by Professor Panna Basu.

The three-day vibrant workshop successfully concluded with the distribution of certificates to all participants.

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad