‘যদি’ ‘তবে’দিয়ে ফের প্রচারণা আরিফের
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে ফের সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীই নিজেকে সিলেট-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। প্রার্থী দু’জন হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির এবং অপর উপদেষ্ঠা সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুই উপদেষ্ঠার এমন ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে সংশয় এবং বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। তবে এর মধ্যে আরিফুল চৌধুরী অন্তত দুইবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় অনেকটা রহস্যের সৃষ্টি হয়েছে। তবে ঘোষণাকালে তিনি স্বভাব সুলভ সেই নাটকীয় ভঙ্গিমায় আবারও কৌশলে ‘যদি’ ‘তবে’শব্দ ব্যবহার করেন প্রচারণাকালে। এর মধ্যে প্রথমবার যুক্তরাজ্য থেকে ফিরে এসে চলতি বছরের ১১ জুলাই তিনি নগরীর একটি মসজিদে পবিত্র জুম্মাহ’র নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আজ পবিত্র জুম্মাহ’র নামাজের মধ্য দিয়ে সিলেট-১ আসনে আমার নির্বাচনী প্রচারণা শুরু হলো’। এদিকে এ ঘটনার পর নির্বাচনী প্রচারণায় আরিফুল হককে আর কোথাও প্রচারণায় দেখা মেলেনি। তবে সেই সময় থেকে স্থানীয় বিভিন্ন ইস্যুতে তিনি বেশ সক্রিয় ছিলেন।
এদিকে গেল ২০ অক্টোবর দলীয় মহাসচিবের সাথে বৈঠক শেষে বুধবার ২২ অক্টোবর আরিফুল হক চৌধুরী ফের নিজেকে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ সময় তিনি সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর নগরের বন্দরবাজার পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এসময় আরিফের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিলি করে বলেন, ‘এই সিলেটে যে কোনো নির্বাচনী প্রচারণায় হযরত শাহজালালের (রহ.) মাজার জেয়ারত করে শুরু হয়। আমার দল থেকে আগামী জাতীয় নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে ধানের শীষের প্রচারণায় নেমেছি। আমি শতভাগ নিশ্চিত দল নিশ্চয়ই আমার পাশে থাকবে।’
খন্দকার আবদুল মুক্তাদির ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। দ্বাদশ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলীয় সিদ্বান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। ত্রয়োদশ নির্বাচনেও এই আসন থেকে তিনি একজন শক্তিশালী প্রার্থী। খন্দকার আবদুল মুক্তাদিরের পিতা মরহুম খন্দকার আবদুল মালিক ছিলেন সিলেটে বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে, ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পিতার পদাঙ্ক অনুসরন করে খন্দকার আবদুল মুক্তাদির সিলেটের উন্নয়ন করে সিলেটবাসীর আস্থা অর্জন করতে চান। আপাদমস্তক একজন ভদ্রলোক হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে বেশ সুপরিচিত। সিলেটে বিএনপির গ্রুপ কেন্দ্রীক রাজনীতিতেও খন্দকার বলয় বেশ শক্ত অবস্থানে। দলীয় কর্মসূচীসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে তিনি কাজ করছেন প্রতিটি পাড়া মহল্লায়। সেইসব কর্মসূচীতে সিলেট-১ আসনে নিজের প্রার্থীতা ঘোষনার বিষয়টি উল্লেখ করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোড়ালোভাবে। প্রতি কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণও বেশ উল্লেখযোগ্য। তবে সবকিছুর পরও তৃণমূল মানুষের সাথে তিনি সম্পর্ক গড়ে তুলতে পারেন নি-এমন বিষয়টি প্রাধান্য পাচ্ছে ভোটারদের আলোচনায়। বিশেষ করে স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে আরিফুল হক চৌধুরী যেভাবে সরব থেকে জনমত গড়ে তুলতে পারেন, সেখানে খন্দকার আবদুল মুক্তাদির অনেকটাই নির্ভার।
এদিকে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা ঘোষণায় মুখ খুলেছেন দলের মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে জানান, 'সিলেট-১ আসনে দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদির। এ বিষয়ে আমি শতভাগ কনফার্ম এবং দায়িত্ব নিয়েই বলছি।' এর পর পরই শুরু হয় নানা আলোচনা। নেতাকর্মীদের মধ্যে সংশয়, হতাশা এবং অনৈক্যের সুর বেজে উঠে। এ বিষয়ে দলের একটি দায়িত্বশীল সুত্রের দাবি- দল সিলেট-১ আসনে কাউকেই এখনও চূড়ান্ত করেনি। দুই প্রার্থীকেই মাঠে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রার্থীর পক্ষে নভেম্বরে গ্রিন সিগন্যাল আসার সম্ভাবনা রয়েছে।
২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মরহুম বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে প্রথম মেয়র হয়েছিলেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনে তিনি ফের মেয়র নির্বাচিত হন। তবে ২০২৩ সালের নির্বাচনে দলের বারণ থাকায় মেয়রপ্রার্থী হননি তিনি। ওই বছরের ২০ মে তিনি ঘোষণা দিয়ে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আরিফ প্রার্থী না হওয়ায় সিটি নির্বাচনে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। আরিফুল হক চৌধুরী দু’দফায় মেয়র নির্বাচিত হওয়ার আগে ছিলেন নির্বাচিত কাউন্সিলর। সিলেট পৌরসভার কাউন্সিলর দিয়ে তার ‘জনপ্রতিনিধি’র জীবন শুরু। এখনো তিনি সিলেট মহানগরীর অনেকটা অপরিহার্য জনপ্রতিনিধি। সিলেটের উন্নয়নের বরপুত্র মরহুম অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের জামানায় তিনি ছিলেন সিলেটের সবচেয়ে ক্ষমতাধর লোক। নগরের কাঙ্খিত উন্নয়নে আরিফুল হক ছিলেন প্রধান পুরুষ। এখন তিনি মেয়রের পদে নেই। তবে প্রতি সপ্তাহে একবার হলেও তিনি উঠে আসেন আলোচনায়। আলোচ্য ব্যক্তি আরিফুল হক নিজেও বিষয়টিকে বেশ উপভোগ করেন-এমনটি ধারণা নগরের অধিবাসীদের। সিলেটের সাবেক জেলা প্রশাসক তাড়াতে যে আরিফুল হক ছিলেন ব্যতিব্যস্ত, তিনিই আবার নতুন যোগ দেওয়া জেলা প্রশাসকের সাথে সিলেটের উন্নয়নে কাজ করছেন হাত মিলিয়ে। জেলা প্রশাসককে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে মাঠে নামেন তিনি। মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে তার কার্যক্রম ইতোমধ্যেই নগরবাসীর দৃষ্টি কেড়েছে। নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় সুফলও পাচ্ছে নগরবাসী। এর পর পরই নামেন ফুটপাত মুক্ত করার অভিযানে। মোট কথা নগর উন্নয়নে তাঁর আপোসহীন ভূমিকা সর্বমহলে প্রশংসার যোগ্য। এর আগে ১১ জুলাই তিনি জুম্মাহ’র নামাজ আদায় শেষে সিলেট-১ আসনে ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণার কথা জানান। অবশ্য এখানেও তিনি ‘যদি’ ‘তবে’ অপশন রেখে কথা বলেন। যেমনটি তিনি বরাবরই করে থাকেন।
বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়ে রয়েছে জামায়াতে ইসলাম। প্রথমবার ঘোষিত প্রার্থী পরিবর্তনের পর দলীয় প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছেন দলীয় প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সাথে। প্রতিদিন টিমওয়ার্কের মাধ্যমে নগরীর পাড়া-মহল্লায় প্রার্থীর স্বপক্ষে প্রচারণা চলাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। তবে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়া নির্ভর করে বিএনপির প্রার্থী ঘোষণার উপর। সিলেটে ভোটের মাঠে জামায়াতে ইসলামীর কোন সময়েই শক্ত অবস্তান ছিলনা। তবে বিএনপি যদি যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে ব্যর্থ হয়,তাহলে জামায়াত প্রার্থীর বিজয় সম্ভবনাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
সিলেট-১ (মহানগর-সদর) নির্বাচনী আসনটি জাতীয় রাজনীতিতে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রচলিত মিথ হচ্ছে, সংসদ নির্বাচনে এ আসনটিতে যে দলের প্রার্থী বিজয়ী হন সেই দল সরকার গঠন করে। স্বাধীনতার পর প্রায় সবকটি জাতীয় নির্বাচনে ভোটের ফলাফলে এ মিথের প্রতিফলন ঘটেছে।
Confusion Arises Again Over BNP Candidate in Sylhet-1 Amid ‘If…Then’ Campaign by Arif
By Tahir Ahmad
Uncertainty has resurfaced over the BNP candidate for the Sylhet-1 constituency. Two aspirants are claiming to be the party’s official candidate and are actively campaigning. The two contenders are Khandakar Muktadir, an advisor to the BNP Chairperson, and Ariful Haque Chowdhury, former mayor of Sylhet City Corporation and also an advisor to the party. Their announcements have created doubts and divisions among party workers.
Ariful Haque Chowdhury, in particular, has created intrigue by formally announcing his candidacy twice and using the familiar ‘if…then’ phrasing during his campaigns. The first time was on July 11, when he returned from the UK and visited a mosque in the city to offer Jummah prayers, after which he exchanged views with the worshippers and declared that his campaign for Sylhet-1 had begun. However, after this event, he did not appear publicly in election campaigns, though he remained active on local issues.
On October 22, following a meeting with the party’s secretary general on October 20, Ariful Haque Chowdhury again declared himself as the BNP candidate for Sylhet-1. He started his campaign with a visit to the shrine of Hazrat Shahjalal (R.) and then held a procession through Bandar Bazar in the city. A large number of party workers joined him, and he distributed election pamphlets outlining the party’s 31-point reform agenda. He stated, “Every election campaign in Sylhet begins with a visit to Hazrat Shahjalal’s shrine. I have launched the campaign for the BNP’s candidate, Dhanshish, in Sylhet-1. I am confident that the party will support me 100%.”
Khandakar Abdul Muktadir was the BNP nominee for Sylhet-1 in the 2018 parliamentary elections. In the 12th election, BNP did not participate, and following party decisions, he stepped aside. In the 13th election, he remains a strong contender for this constituency. Coming from a prominent political family, his father, the late Khandakar Abdul Malik, was a founding BNP leader in Sylhet and an MP in multiple past elections. Following his father’s footsteps, Muktadir aims to develop Sylhet and gain the trust of its people. He is well-known among party workers for his polite demeanor. His faction holds considerable influence in Sylhet’s group-centric politics, and he is actively promoting the party’s 31-point reform agenda at the grassroots level. However, despite these efforts, he has not been able to build a strong rapport with the local populace, a gap that Ariful Haque Chowdhury has leveraged through active engagement with local issues.
Regarding Ariful Haque Chowdhury’s candidacy announcement, BNP Sylhet city acting president Rezaul Hasan Koyesh Lodi told the media on Thursday, “Khandakar Muktadir is the party’s candidate for Sylhet-1. I can confirm this 100%.” This statement sparked discussions among party workers, raising doubts, frustration, and disunity. However, a responsible party source claimed that the final decision has not yet been made and both candidates have been instructed to stay active in the field. A green signal for the final candidate is expected in November.
Ariful Haque Chowdhury first became Sylhet City Mayor in 2013, defeating the Awami League candidate, the late Badruddin Ahmed Kamran. He was re-elected in 2018 but did not contest in 2023 due to the party’s directive. He began his political career as an elected councillor of Sylhet City Corporation. Even now, he is considered an indispensable public representative in Sylhet. He played a key role in Sylhet’s development during the tenure of the late Finance Minister M. Saifur Rahman. Though no longer mayor, he remains active in local governance, addressing issues such as battery-operated rickshaws and illegal street encroachments, earning public recognition and praise. In his July 11 announcement, he again left the ‘if…then’ option open, a style he has long been known for.
Even though the BNP candidate is yet to be finalized, Jamaat-e-Islami has already strengthened its campaign. Following the change in the first declared candidate, party workers have actively campaigned alongside Jamaat’s candidate, Maulana Habibur Rahman. The success of Jamaat, however, depends largely on who the BNP finally nominates. Historically, Jamaat has never held a strong position in Sylhet elections, but a weak BNP candidate could improve their chances.
Sylhet-1 (Metropolitan-Sadar) constituency is considered prestigious in national politics. A long-standing belief is that the party whose candidate wins here often goes on to form the government—a pattern reflected in almost all parliamentary elections since independence.
ডি আর ডি
মন্তব্য করুন: