বিশ্বনাথে “আবাবিল অটো অ্যাপ্রুভাল” গ্রুপের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা
Led Bottom Ad

বিশ্বনাথে “আবাবিল অটো অ্যাপ্রুভাল” গ্রুপের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৫/১০/২০২৫ ২২:১৩:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জনপ্রিয় অনলাইন গ্রুপ “আবাবিল অটো অ্যাপ্রুভাল”-এর উদ্যোগে গ্রুপের সদস্য ও মিশর প্রবাসী মো. সালাম মিয়া-এর স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথে এক আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

গ্রুপের অ্যাডমিন আজমল হোসেন বুলবুল’র সভাপতিত্বে এবং অ্যাডমিন মো. মাসুম নূর’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মশিউর রহমান এবং বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব ইকবাল হোসেন, সমাজসেবক রুবেল মিয়া, আশার আলো যুব সংঘের সভাপতি এজাজ আহমদ, এবং সাংবাদিক কামরুল আশিকী ও মো. আব্দুল্লাহ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মাওলানা মো. আবু সালেহ, আর স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল আহমদ, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী মো. বাবলা, জনপ্রিয় গিটারিস্ট সাজন আহমেদ, কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার মিয়া, ব্যবসায়ী শাহ আলম, আরকান আলী রাজা, মোহাম্মদ মিলাদ মিয়া, জামাল আহমদ, আব্দুর রহমান, কয়ছর আহমদ, নুরুল ইসলাম, সাজন আহমেদসহ অনেকে।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “আবাবিল অটো অ্যাপ্রুভাল কেবল একটি ফেসবুক গ্রুপ নয়, এটি একটি পরিবার, যেখানে বন্ধুত্ব, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে পড়ছে প্রতিদিন।”

তাঁরা আরও বলেন, অনলাইনের পাশাপাশি অফলাইনে মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রুপটি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় উপস্থিত সদস্যরা গ্রুপের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সকল সদস্যদের প্রতি, যারা দূর-দূরান্ত থেকে এসে সংবর্ধনা অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad