সিলেট বিভাগের ২৬ ‘ভুয়া’ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত না হলেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ২৬ জনের নাম অন্তর্ভুক্ত।
গেজেট বাতিল হওয়া সিলেট বিভাগের তালিকাভুক্তরা হলেন:
মৌলভীবাজার জেলা: মো. আজমল আলী, নুর ইসলাম আহমেদ সুজন, মাহমুদুল হাসান, তামিম আহমদ, মিনহাজুর রহমান রিমন, দেলোয়ার আহমেদ সেলিম, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম, শেখ মো. মাহফুজুর রহমান মাহিন, জমির মিয়া, মো. রায়হান চৌধুরী, মো. রুমান আহমেদ, হুমায়ুন আহমদ, তানবির মিয়া, নবিবুর রহমান, জিসাম হোসেন রাহী, ইমাদ উদ্দিন আহমেদ, মো. আলী হোসেন, তারেকুল ইসলাম তারেক, মো. সুমন।
অবশিষ্ট ৬ জন: নাঈম আহমদ, ফখরুল হাসান (সিলেট জেলা), মো. রুহুল আমিন (সুনামগঞ্জ), মোফাজ্জল হোসেন, মো. আফতাব উদ্দিন, আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, মো. মোবারক হোসেন।
মন্ত্রণালয় জানায়, এই ১২৮ জনের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে অংশগ্রহণ করেননি, তাই তাদের গেজেট বাতিল করা হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের গেজেট বাতিল করা হয়েছে।
এছাড়া, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বা বেআইনি অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: