সিলেটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত, আহত ৫
Led Bottom Ad

সাদা পাথর ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

সিলেটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত, আহত ৫

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০১/১১/২০২৫ ১৪:১০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত জিয়াউল হক জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। তাদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে পর্যটকবাহী একটি সিএনজি অটোরিকশা ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছার সময় শাহ আরেফিন টিলা থেকে নেমে আসা একটি পাথরবাহী ট্রাক্টর হঠাৎ দ্রুতগতিতে মহাসড়কে উঠতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।”



এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad