জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক
সিলেটের জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন—সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫) এবং ছালিয়াকাপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ১১০ বোতল অফিসার চয়েস ব্র্যান্ডের বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ। সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জকিগঞ্জে মাদক নির্মূলে আরও কঠোর অভিযান চালানোর দাবি তোলা হয়। সভায় পুলিশ সুপার মাদকদমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে জকিগঞ্জকে শিগগিরই মাদকমুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: