সিলেটে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
Led Bottom Ad

সিলেটে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১১/২০২৫ ০৯:৪৯:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট শহরের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার ৬৮ নম্বর গলিতে মনা মিয়ার বাড়িতে এ আগুন লাগে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন।


প্রাথমিকভাবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad