বিয়ানীবাজারে ৫৩৫ রাউন্ড গুলিসহ বিদেশি এয়ারগান উদ্ধার
Led Bottom Ad

বিয়ানীবাজারে ৫৩৫ রাউন্ড গুলিসহ বিদেশি এয়ারগান উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১১/২০২৫ ১৪:০৮:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার এলাকায় একটি কাঠবাগানের ঝোপ থেকে বিদেশি এয়ারগান ও ৫৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি দল অভিযান চালায়।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার কাঠবাগানে অস্ত্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী, এটি সচল অবস্থায় রয়েছে।


উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অস্ত্রের মালিকানা যাচাই, এবং কেউ এটি কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করেছে কি না তা তদন্ত করা হচ্ছে।


র‌্যাব-৯ জানায়, ৫ আগস্ট ২০২৪ থেকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অভিযানে তারা উদ্ধার করেছে মোট ২৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩,৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড ও ৭টি এয়ারগান। র‌্যাবের অনুসন্ধান ও অভিযানগুলো এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad