কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: অবৈধ পাথর উত্তোলনে ১ জনের চার মাসের কারাদণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে কামাল হোসেন (৩৯)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় অবৈধ উত্তোলনে ব্যবহৃত ৫০০ ফুট পাইপ, ২টি ট্রলি ও ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, “শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: