সিলেটে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পার্কিং বিষয়ে এসএমপির নির্দেশনা
Led Bottom Ad

সিলেটে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পার্কিং বিষয়ে এসএমপির নির্দেশনা

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১২/২০২৫ ২০:২১:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগর এলাকায় রাত সাড়ে ৯ টার পর হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) থেকে কার্যকর হবে। এছাড়া, যে মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস থাকা সত্ত্বেও তা দোকান বা স্থাপনা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে, সেসব স্থান ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে।


সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের সভাপতিত্বে ৩০ নভেম্বর দুপুর ৩টায় অনুষ্ঠিত বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এই দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিদ্ধান্ত কার্যকর করতে পুলিশ তদারকি করবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad