সিলেটে ১৬০ ক্যারট কমলাসহ দুই যুবক
সিলেটে ১৬০ ক্যারট কমলাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকদ্বয়ের নাম জাকির হোসেন ও জুনায়েদ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শাহপরান থানার জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (২৬) শরিয়তপুরের জাজিরা থানার উত্তর খোসা সিকদারকান্দি এলাকার আলী আকবর মোল্লা ও মিনু বেগমের ছেলে। জুনায়েদ (১৮) মাদারীপুরের শিবচর থানার রাম রায়ের কান্দি গ্রামের বারেক ধরানী ও রোকসানা বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, তারা পেশাদার চোরাকারবারী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৭৬ হাজার টাকার ১৬০ ক্যারেট ভারতীয় কমলা বা কেনু জব্দ করা হয়। চোরাই পথে আসা কেনু বহনকারী একটি ট্রাকও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: